আসছে গুগলের স্মার্টওয়াচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল গ্লাসের পর এবার স্মার্টওয়াচ
গুগল গ্লাসের পর এবার স্মার্টওয়াচ

পরিধেয় প্রযুক্তিপণ্যের প্রতি সার্চ ইঞ্জিন গুগলের আগ্রহ নতুন নয়। এবার বাজারে আসছে পরিধেয় স্মার্টওয়াচ সিরিজ। এটি পাওয়া যাবে এ বছরের শেষের দিকে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গুগলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টওয়াচে থাকবে নানা সুবিধা। এর আগে সনি, স্যামসাং স্মার্টওয়াচ বাজারে এনেছে।
নতুন এ যন্ত্রটি ব্যবহারকারীদের সবচেয়ে ব্যবহূত যন্ত্র হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করছে গুগল কর্তৃপক্ষ। ব্যবহারকারীর সব ধরনের সামাজিক যোগাযোগের অ্যাপের সর্বশেষ হালনাগাদ তথ্য, ছবি, বার্তা ইত্যাদি জানা যাবে হাতের স্মার্টওয়াচেই। পাশাপাশি জানা যাবে স্থানীয় আবহাওয়া এবং বন্ধুকে পাঠানো যাবে বার্তা। কণ্ঠ-নির্দেশের ব্যবহার আরও দ্রুত হবে। ব্যবহারকারী ‘ওকে গুগল...’ বলে নির্দেশ দিলেই কোনো জায়গার ঠিকানা, আশপাশের কফিশপ, জনপ্রিয় খেলার ম্যাচের খবর এমনকি গান শোনার তালিকাটিও ঠিক করে দেবে স্মার্টওয়াচ। এ ছাড়া যেহেতু পরিধেয় তাই ব্যবহারকারীর স্বাস্থ্য, শারীরিক ফিটনেস ব্যক্তিগত যে জায়গায় যেতে চান, সে জায়গার নির্দিষ্ট দূরত্ব এবং কত সময় লাগবে, যেতে সেটিও জানা যাবে সহজেই।
ইতিমধ্যে অ্যাপ নির্মাতাদের গুগল আমন্ত্রণ জানিয়েছে ‘অ্যান্ড্রয়েড ওয়ার’ ডেভেলপার সংস্করণটি পরীক্ষা করার জন্য। স্যামসাং আর সনির পাশাপাশি এইচটিসি, মটোরোলা, চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ব্রডকম, ইমাজিনেশন, ইন্টেল, মিডিয়াটেক, কোয়ালকমসহ অনেকেই অ্যান্ড্রয়েড-চালিত এ স্মার্টওয়াচ চলতি বছরের মধ্যেই বাজারজাত করবে।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম