আসছে গেম উপযোগী ‘পালস ১১’
যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান মেইনগিয়ার ১১.৬ ইঞ্চি মাপের গেম খেলার উপযোগী হার্ডওয়্যারযুক্ত ল্যাপটপ বাজারে আনছে। ল্যাপটপটির নাম ‘পালস ১১’। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গেম খেলার উপযোগী ল্যাপটপ তৈরির ক্ষেত্রে এলিয়েনওয়্যার নামটিই অধিক পরিচিত। ২০১০ সালে কনজিউমার ইলেকট্রনিক শো নামের এক প্রযুক্তি মেলায় ১১ ইঞ্চি মাপের ল্যাপটপ বাজারে এনেছিল এলিয়েনওয়্যার। কিন্তু এম ১১ এক্স নামের ল্যাপটপটির উত্পাদন বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। বাজারে ১১ ইঞ্চি মাপের গেম খেলার উপযোগী ল্যাপটপের চাহিদা থাকায় নতুন ল্যাপটপ এনে নিজেদের পরিচিত করে তুলতে চাইছে মেইনগিয়ার। ১১.৬ ইঞ্চি মাপের হাই ডেফিনেশন (এইচডি) ডিসপ্লেযুক্ত পালস ১১ ল্যাপটপটিতে থাকছে কোর আই সেভেন প্রসেসর, এনভিডিয়ারের তৈরি শক্তিশালী গ্রাফিকস চিপ, সর্বোচ্চ ১৬ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ওয়াইফাই, কার্ড রিডার, ছয় স সেলবিশিষ্ট লি-আয়ন ব্যাটারি ও ইউএসবি পোর্ট সুবিধা।মেইনগিয়ার জানিয়েছে, উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমচালিত ‘পালস ১১’ ল্যাপটপটি যুক্তরাষ্ট্রের বাজারে আসছে শিগগিরই। এর দাম পড়বে ৯৯৯ ডলার।