আসছে গ্যালাক্সি এসফোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এসফোর শিগগিরই বাজারে আসছে। স্যামসাংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, খুব সম্ভবত আগামী ১৪ মার্চ এ ফোন বাজারে ছাড়া হবে। আগামী সপ্তাহে নিউইয়র্কে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হতে পারে। নতুন এই স্মার্টফোন স্যামসাং এসথ্রির পরের সংস্করণ। গত জানুয়ারি মাসে স্যামসাং এক প্রতিবেদনে বলেছে, গত বছরের মে মাসে বাজারে ছাড়ার পর গ্যালাক্সি এসথ্রি বিক্রি হয়েছে চার কোটির বেশি। ৪ দশমিক ৭ ইঞ্চি হাই ডেফিনিশন পর্দা ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা-সংবলিত এই স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় গত বছরের জুন মাসে। গুজব ছড়িয়ে পড়েছে যে নতুন সংস্করণে হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যার বৈশিষ্ট্যের দিকে বেশি নজর দেওয়া হয়েছে। এর পর্দার মাপ ৪ দশমিক ৯৯ ইঞ্চি।—এবিসি নিউজ অবলম্বনে রোকেয়া রহমান