আসছে গ্যালাক্সি কোর অ্যাডভান্সড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি কোর অ্যাডভান্সড
গ্যালাক্সি কোর অ্যাডভান্সড

গ্যালাক্সি কোর অ্যাডভান্সড নামে গ্যালাক্সি সিরিজের নতুন একটি স্মার্টফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
আগামী বছরের শুরুতেই স্মার্টফোনটি বাজারে আসতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্যালাক্সি কোর অ্যাডভান্সড স্মার্টফোনটিতে থাকবে চার দশমিক সাত ইঞ্চি মাপের টিএফটি ডিসপ্লে। ১৪৫ গ্রাম ওজনের স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জেলি বিন সংস্করণ সমর্থন করবে। ডুয়াল কোরের প্রসেসরনির্ভর স্মার্টফোনটিতে এক গিগাবাইট র্যাম ও ৮ গিগাবাইট স্টোরেজ সুবিধাও রাখবে স্যামসাং।
এ ছাড়াও থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধাও থাকবে। স্মার্টফোনটির পেছনে থাকবে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সাদা ও নীল রঙের এ স্মার্টফোনটির দাম বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।
এর আগে, এ বছরের জুন মাসে চার দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে সুবিধার গ্যালাক্সি কোর স্মার্টফোনটি বাজারে এনেছিল স্যামসাং। বর্তমানে দেশের বাজারে ১৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে গ্যালাক্সি কোর।