আসছে গ্যালাক্সি কোর ২

গ্যালাক্সি কোর স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ গ্যালাক্সি কোর ২ দেশের বাজারে উন্মুক্ত করবে স্যামসাং। হালকা-পাতলা এই স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের এলসিডি টাচ স্ক্রিন ও ১.২ গিগাহার্টজ প্রসেসর।
কোর ২ স্মার্টফোনটির সামনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগা পিক্সেল অটো ফোকাস ক্যামেরা এবং এইচডি ভিডিও সুবিধাসহ ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। ডুয়েল সিম সুবিধার স্মার্টফোনটিতে কানেকটিভির জন্য ওয়াই-ফাই বি/জি/এন, ব্লুুটুথ রয়েছে।
বাংলাদেশে কালো এবং সাদা উভয় রঙে গ্যালাক্সি কোর ২ পাওয়া যাবে মাত্র ১৬ হাজার ৫০০ টাকায়।
স্যামসাংয়ের স্মার্টফোন ক্যাফে থেকে কেনা যাবে স্মার্টফোনটি।
স্যামসাং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের ঈদে স্মার্টফোন ক্রেতাদের জন্য ‘ঈদ ডিলাইট অফার’ নামে একটি অফারও চালু হয়েছে। এই অফারে ক্রেতারা যেকোনো স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে স্মার্টফোন কিনলে পাঁচদিনের জন্য ঢাকা-সিঙ্গাপুর-ফুকেট ভ্রমণের সুযোগ কিংবা অন্যান্য উপহার পাচ্ছেন। স্যামসাংয়ের ওয়েবসাইট বা স্মার্টফোন ক্যাফে থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।