আসছে গ্যালাক্সি ট্যাব থ্রি!
গ্যালাক্সি ট্যাবের নতুন সংস্করণ গ্যালাক্সি ট্যাব থ্রি বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাং ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শিগগিরই দুইটি মডেলে বাজারে আসতে পারে গ্যালাক্সি ট্যাবের তৃতীয় সংস্করণ। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।স্যামসাংয়ের ঘনিষ্ঠ একটি সূত্র স্যামসাং সংশ্লিষ্ট ব্লগ স্যামমোবাইলে ফোনব্লেট সম্পর্কে এ তথ্য প্রকাশ করেছে। স্যামমোবাইলে দেয়া তথ্য অনুযায়ী, ৭ ইঞ্চি ও ১০.১ ইঞ্চি মাপের দুটি মডেলে বাজারে আসতে পারে গ্যালাক্সি ট্যাব থ্রি।গ্যালাক্সি ট্যাবের তৃতীয় সংস্করণ ছাড়াও ‘রোমা’ কোডনামের নতুন একটি ট্যাবলেট তৈরি করছে বলেও খবর প্রকাশিত হয়েছে। যদিও ট্যাবলেটটির ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়া এর আর কোন বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।এদিকে সিনেট-এর এক খবরে বলা হয়, ৮ ইঞ্চি মাপের একটি গ্যালাক্সি নোট ট্যাব বাজারে আসতে পারে বলে নিশ্চিত করেছেন স্যামসাং-এর মোবাইল বিভাগের প্রধান জে কে শিন।