আসছে টাইজেন ওএসের স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইজেননির্ভর স্মার্টফোন এরকম হতে পারে
টাইজেননির্ভর স্মার্টফোন এরকম হতে পারে

বার নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেননির্ভর স্মার্টফোন বাজারে এনে চমক দিতে যাচ্ছে স্যামসাং। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তৈরি করে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান এখন দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন আনছে স্যামসাং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন  বা এফসিসিতে ‘এসসি-০৩এফ’ নামের একটি স্মার্টফোনের নিবন্ধন করেছে স্যামসাং।
টাইজেন ইন্দোনেশিয়ার এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘এসসি-০৩এফ’ নামের স্মার্টফোনটি দেখতে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনের মতো। কোয়ালকমের ২.৩ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন প্রসেসর নির্ভর স্মার্টফোনটি শুরুতে জাপানের বাজারে আসতে পারে।
স্যামসাংয়ের লিনাক্সভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম টাইজেননির্ভর স্মার্টফোনটি ২০১৪ সালে ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখাতে পারে স্যামসাং।
স্মার্টফোনটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।