আসছে তৃতীয় প্রজন্মের গোরিলা গ্লাস
তৃতীয় প্রজন্মের গোরিলা গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে টাচস্ক্রিন নির্মাতাপ্রতিষ্ঠান কর্নিং। ৮ জানুয়ারি থেকে লাসভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় তৃতীয় প্রজন্মের এই গোরিলা গ্লাস প্রদর্শন করবে কর্নিং। প্রতিষ্ঠানটির দাবি, তৃতীয় প্রজন্মের গোরিলা গ্লাস আগের প্রজন্মের গ্লাসের চেয়ে আরও পাতলা ও টেকসই হবে। খবর সিএনএন-এর।কর্নিং জানিয়েছে, নতুন টাচস্ক্রিন হালকা এবং টেকসই হবার ফলে ডিভাইসও আরো বেশি হালকা এবং দ্রুত সাড়া দেবার ক্ষমতা পাবে। প্রসঙ্গত, গোরিলা গ্লাস ২-এর পুরুত্ব ০.৮ মিলিমিটার।কর্নিং জানিয়েছে, আইফোন, আইপ্যাডসহ ৫০০-এরও বেশি টাচস্ক্রিন মডেলের পণ্যে গোরিলা গ্লাস ব্যবহার করা হচ্ছে।এবারের সিইএস মেলায় তৃতীয় প্রজন্মের গোরিলা গ্লাস ছাড়াও নতুন প্রযুক্তি অপটিক্যাল কেবল প্রদর্শন করবে কর্নিং। প্রতিষ্ঠানটির দাবি, নতুন অপটিক্যাল কেবল বর্তমানে বাজারে থাকা কপার কেবলের তুলনায় দ্রুতগতিতে তথ্য স্থানান্তর করতে পারবে।