আসছে দুই পর্দার ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ ট্যাবলেটে দুই পাশেই থাকছে পর্দা
এ ট্যাবলেটে দুই পাশেই থাকছে পর্দা

এবার দুই পাশেই পর্দাযুক্ত ট্যাবলেট আসছে বাজারে। ‘গ্রিফটি’ নামের এ ট্যাবলেট দুই পাশেই ব্যবহার করা যাবে। সাত ইঞ্চির এ ট্যাবলেট খুব শিগগির বাজারে আসবে বলে জানা গেছে। সব ঠিক থাকলে এটিই হবে প্রথম দুই পর্দার ট্যাবলেট। দুই পাশেই মাল্টি-টাচ সুবিধার এ ট্যাবলেটে থাকছে এ৮ প্রসেসর, চার গিগাবাইট জায়গা, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। গুগলের তৈরি অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন সংস্করণচালিত ট্যাবলেটটিতে ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি সুবিধাও থাকছে। আর নতুন প্রযুক্তি সুবিধা হিসেবে এতে যুক্ত হচ্ছে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রণ-সুবিধা।
গ্রিফটির নির্মাতা জ্যাকব ইচবিউম বলেন, ‘এটা দারুণ সুবিধার এক ট্যাবলেট হবে বলে আশা করছি।’ দুই পাশের স্পর্শকাতর সুবিধা কি-বোর্ড পর্দায় এটি ব্যবহার করা যাবে ১০ আঙুল। অর্থাৎ চাইলে ১০ আঙুলেই ব্যবহার করা যাবে ট্যাবলেটটি। একই সুবিধা ইতিমধ্যে স্যামসাং প্যাটেন্টও করে নিয়েছে। চলতি বছরের অক্টোবরের মধ্যেই এ ট্যাবলেট বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। এর দাম পড়তে পারে ২৩৫ ডলার। —টাইমস অব ইন্ডিয়া ও ডিভাইস ডটকম অবলম্বনে কাজী আলম