আসছে নতুন ধারার চাকরির সাইট 'লুজমানকিজ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি খোঁজার নতুন সাইট ‘লুজমানকিজ’ আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এ সাইটের মাধ্যমে চাকরিপ্রার্থীরা তাঁদের দক্ষতার সঙ্গে মানানসই এমন চাকরির তথ্য সহজেই খুঁজে পাবেন।
সাইটটির নির্মাতা কর্তৃপক্ষের ভাষ্য, লুজমানকিজ তৈরিতে পেটেন্টকৃত বুদ্ধিমান এলগরিদম ব্যবহার করা হয়েছে যা চাকরিপ্রার্থীকে নতুন অভিজ্ঞতা দেবে। সাইটটির ঠিকানা
http://bd.loosemonkies.com/