আসছে নতুন মৌল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যায় সারণিতে নতুন একটি মৌলিক পদার্থ স্থান পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। বিজ্ঞানীরা উচ্চমাত্রায় তেজস্ক্রিয় একটি মৌলের অস্তিত্ব সম্পর্কে ইতিমধ্যে নিশ্চিত করেছেন। জার্মানির ড্র্যামস্ট্যাডটে অবস্থিত জিএসআই হেলমহলটজ সেন্টার ফর হেভি আয়ন রিসার্চে গবেষণারত বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী ওই নতুন মৌলটির চারটি পরমাণু তৈরি করতে সমর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গবেষকেরা চার বছর আগে প্রথম ওই মৌলের খোঁজ পান। ১১৭তম ওই মৌলিক পদার্থের নাম হবে ইউনানসেপটিয়াম। এটি এক সেকেন্ডের ভগ্নাংশ সময় পর্যন্ত টিকে থাকতে পারে এবং তারপর ধ্বংস হয়ে অন্য পদার্থে মিশে যায়। পর্যায় সারণিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলে সারা বিশ্বের রসায়ন পাঠ্যবইয়ে পরিবর্তন আসবে। ইনডিপেনডেন্ট।