আসছে পাঁচ ইঞ্চি ডিসপ্লের ‘অপটিমাস ভু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপটিমাস ভু’ নামের একটি স্মার্টফোন বাজারে আনছে কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট এলজি। ২৭ ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিতব্য এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই হ্যান্ডসেটটির ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। ৮.৫ মিলিমিটার পুরুত্বের এ হ্যান্ডসেটে রয়েছে ৫ ইঞ্চি মাপের ডিসপ্লে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জয়ের এক প্রতিবেদনে এলজির এ নতুন হ্যান্ডসেটটির বিষয়ে জানা গেছে। কোয়ালকমের তৈরি ১.৫ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসরযুক্ত স্মার্টফোনটিতে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এলজি জানিয়েছে, অপটিমাস ভু স্মার্টফোনে ৩২ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা যোগ হবে। শুরুতে অ্যান্ড্রয়েড ৩.২ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে চলবে অপটিমাস ভু। তবে পরবর্তীকালে আইসক্রিম স্যান্ডউইচে উন্নীত করে নেওয়া যাবে। মার্চ মাস নাগাদ দক্ষিণ কোরিয়ার বাজারে আসবে এ স্মার্টফোনটি। তবে এর দাম কতো হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি এলজি।