আসছে ফেসবুকের 'পেপার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোনের জন্য ‘পেপার’ নামের একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করছে ফেসবুক। এই ‘পেপার’ অ্যাপ্লিকেশনটি অনলাইন সংবাদপত্র হিসেবে কাজ করবে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অনলাইন সংবাদ পড়া ও সেই সংবাদ শেয়ার করতে পারবেন ব্যবহারকারী। খবর টেলিগ্রাফ অনলাইনের।
ফেসবুক ক্রিয়েটিভ ল্যাবসের তৈরি ‘পেপার’ অ্যাপ্লিকেশনটি ৩ ফেব্রুয়ারি থেকে আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন। ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারবান্ধব এবং সুন্দর নকশার একটি অ্যাপ্লিকেশন হবে তাদের পেপার।