আসছে ফোনব্লেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের হাইব্রিড একটি পণ্যকে ‘ফোনব্লেট’ বলছেন প্রযুক্তির বিশ্লেষকেরা। তাঁদের ধারণা শিগগিরই ৫.৮ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর ফোনব্লেট বাজারে আনবে স্যামসাং। পণ্যটির নাম হতে পারে গ্যালাক্সি ফোনব্লেট। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।স্যামসাংয়ের ঘনিষ্ঠ একটি সূত্র স্যামসাং সংশ্লিষ্ট ব্লগ স্যামমোবাইলে ফোনব্লেট সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। স্যামমোবাইলে দেয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস ফোর ও গ্যালাক্সি নোটের নতুন সংস্করণের পাশাপাশি ৫.৮ ইঞ্চি মাপের নতুন একটি পণ্য বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। সম্পূর্ণ সাদা রঙের এ পণ্যটির নাম গ্যালাক্সি ফোনব্লেট রাখতে পারে স্যামসাং কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা আসতে পারে ফোনব্লেটের।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনব্লেট ছাড়াও ৭ ইঞ্চি মাপের এইচডি প্রযুক্তির ট্যাবলেট, আট কোর প্রসেসর নির্ভর স্মার্টফোন ও গ্যালাক্সি নোট ফ্যাবলেট বাজারে আনতে পারে স্যামসাং।প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে স্যামসাংয়ের নতুন পণ্যগুলো সম্পর্কে নানা তথ্য প্রকাশিত হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।