আসছে বিশ্বের সবচেয়ে বড় আল্ট্রা টিভি
ইলেকট্রনিকসপণ্য নির্মাতা এলজি বিশ্বের সবচেয়ে বড় ইউডি (আল্ট্রা-ডেফিনেশন) টিভি বাজারে ছাড়ছে। টিভিটির পর্দার মাপ ৮৪ ইঞ্চি। এটি শার্পের তৈরি ৯০ ইঞ্চি টিভির চেয়ে ছোট হলেও এর ছবি-বিন্যাসের প্রযুক্তি উন্নত। এলজির পর্দায় রয়েছে প্রতি ফ্রেমে ৮০ লাখ পিক্সেল এবং চারবার উজ্জ্বলতা প্রদর্শনের জন্য ১০৮০পি হাই-ডেফিনেশন ডিসপ্লে। এলজি ইলেকট্রনিকসের প্রধান নির্বাহী হ্যাভিস কেউন বলেন, নিখুঁত, জীবন্ত এবং বড় পর্দার চলমান চিত্রকে আরও সুনিপুণভাবে তুলে ধরতেই এ টিভি তৈরি করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে স্যামসাংয়ের তৈরি বিশ্বের বৃহত্তম ওএলডি (অর্গানিক লাইট-এমিটিং ডায়োড) টিভি দেখানো হয়েছিল। এলজির তৈরি ৮৪ ইঞ্চি মডেলের এ টিভিটি আগামী মাসে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে আত্মপ্রকাশ করবে। ধারণা করা হচ্ছে, টিভিটির দাম পড়বে প্রায় ২২ হাজার ডলার। —বিবিসি নিউজ ও এএফপি অবলম্বনে প্রদীপ সাহা