
প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ‘কোয়ালকম’ নতুন এক ধরনের স্মার্টঘড়ি বাজারে আনছে। ঘড়িটির নাম ‘টক স্মার্টওয়াচ’। কোয়ালকম জানিয়েছে, এই স্মার্টঘড়ি একটি সীমিত সংস্করণের যন্ত্র হবে। এটি অন্য কোনো যন্ত্রের অংশ নয়। এ ঘড়িতে ব্যবহার করা হয়েছে প্রতিফলিত এবং উন্নত প্রযুক্তির পর্দা, যা কম বিদ্যুৎ শক্তিতে চলতে পারবে। এমনকি সূর্যের উজ্জ্বল আলোতেও ঘড়িটির পর্দার লেখা পরিষ্কারভাবে দেখা যাবে, কোনো রকম ঝাপসা বা অস্পষ্টতা থাকবে না।
বাজারে প্রচলিত অন্যান্য স্মার্টঘড়ির মতো এর পর্দায় কোনো বোতাম থাকবে না। শুধু স্পর্শ করেই এটিকে নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তা-ই নয়, নতুন এই স্মার্টঘড়ির সাহায্যে স্মার্টফোনে আসা ফোনকল এবং কোনো বার্তার নোটিফিকেশন বা প্রজ্ঞাপনও পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে পাওয়া যাবে সতর্ক বার্তা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, একবার চার্জ দিলে ঘড়িটি প্রায় পাঁচ দিন পর্যন্ত চলবে। মজার ব্যাপার হলো, ঘড়িটি তার ছাড়াই চার্জ করা যাবে। এর জন্য একে চার্জিং বেইসের ওপর স্থাপন করতে হবে। নতুন এই অভিনব স্মার্টঘড়িটির দাম ধরা হয়েছে ৩৪৯ ডলার।
—ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা