আসছে মটোরোলার নতুন ফোন

৬৪ বিট প্রসেসরের মিড রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোন তৈরি করছে মটোরোলা। গিকবেঞ্চ ব্রাউজার বেঞ্চমার্ক পরীক্ষায় এই স্মার্টফোনটির কিছু তথ্য পেয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁরা ধারণা করছেন, মটোরোলার এই স্মার্টফোনটি হতে পারে মটো জি স্মার্টফোনের তৃতীয় সংস্করণ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইউবারগিজমোতে প্রকাশিত হয়েছে এই স্মার্টফোন সম্পর্কিত তথ্য।
গিকবেঞ্চের তথ্য অনুযায়ী, মটোরোলার নতুন স্মার্টফোনটিতে থাকবে কোয়াড কোর ১.১৯ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন এমএসএম৮৯১৬ প্রসেসর, যা স্ন্যাপড্রাগন ৪১০ নামে পরিচিত। এই চিপসেট ৬৪ বিট অ্যাপ সমর্থন করবে। এতে থাকবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফুল এইচডি স্ক্রিন। এতে থাকবে এক গিগাবাইট র্যাম। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডের ললিপপ অপারেটিং সিস্টেম সমর্থন করবে।
মটোরোলা এখন লেনোভোরঅবশ্য, মটোরোলা এ স্মার্টফোনটির দাম বা এ–সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি।