আসছে মাইক্রোসফট অফিস ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিস ২০১৬
অফিস ২০১৬

আগামী মাসে উইন্ডোজের জন্য অফিস ২০১৬ সফটওয়্যারটি উন্মুক্ত করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, মাইক্রোসফটের সর্বশেষ অফিস স্যুটটির তুলনায় অফিস ২০১৬ সংস্করণটিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসছে না। হোম ইউজার ও পেশাদার অফিস স্যুট ব্যবহারকারীদের বিষয়টি মাথায় রেখেই ২২ সেপ্টেম্বর অফিস সফটওয়্যারের নতুন এই সংস্করণটি উন্মুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। 

ডেস্কটপ কম্পিউটারের জন্য অফিস ২০১৬ সংস্করণটিতে রঙিন থিম ব্যবহারের সুযোগ থাকবে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে যে টাচ সুবিধার অফিস সংস্করণ রয়েছে, অফিস ২০১৬ এর সঙ্গে তার মিল থাকবে। আউটলুক ২০১৬ সংস্করণে সার্চ, অ্যাটাচমেন্ট, স্টোরেজ ও ইমেইল ডেলিভারি সুবিধাও উন্নত করছে মাইক্রোসফট। এ ছাড়াও, ২০১৬ সংস্করণের ওয়ার্ড ও এক্সেলে ইমেজ যুক্ত করার ফিচারটি আরও উন্নত করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। অবশ্য, নতুন অফিস সংস্করণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি মাইক্রোসফট।