আসছে ম্যাক মিনির প্রতিদ্বন্দ্বী ভিভোপিসি
অ্যাপলের কম্পিউটার ম্যাক মিনির সঙ্গে প্রতিযোগিতায় নামবে আসুসের তৈরি ভিভোপিসি।উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর আসুসের এ পণ্যটি হোম থিয়েটার পিসির পাশাপাশি প্রাইমারি ডেস্কটপ হিসেবেও ব্যবহার করা যাবে। এক খবরে জানিয়েছে এনডিটিভি।ভিভোপিসিতে থাকছে সনিকমাস্টার অডিও প্রযুক্তি, এইচডি মানের ভিডিও স্থানান্তরের জন্য ওয়াই-ফাই ও ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা।অবশ্য নতুন এ কম্পিউটারটির দাম ও হার্ডওয়্যার সম্পর্কে আসুস আর বিস্তারিত কোনো তথ্যই প্রকাশ করেনি। তবে বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে এ কম্পিউটারটি বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।তাইওয়ানের তাইপেতে জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত কম্পিউটেক্স মেলায় ভিভোপিসির পাশাপাশি ভিভোমাউস নামের বিশেষ এক ধরনের মাউস প্রদর্শন করেছিল আসুস। হ্যান্ডহেল্ড রিমোট কন্ট্রোলারের পাশাপাশি এ মাউসটিকে ডেস্কটপ মাউস হিসেবেও ব্যবহার করা যাবে। এ মাউসটির সঙ্গে রয়েছে বৃত্তাকার একটি টাচপ্যাড।