আসছে ম্যাঙ্গো মোবাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার থেকে দেশের বাজারে পাওয়া যাবে ম্যাঙ্গো মোবাইল। আজ রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে মোবাইল ফোন ছাড়ার ঘোষণা দেওয়া হবে। বাজারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পাঁচটি স্মার্টফোন ও ছয়টি ফিচার ফোন ছাড়বে প্রতিষ্ঠানটি।
ম্যাঙ্গো ডিজিটালের মহাব্যবস্থাপক (বিপণন) তৌফিকুল আলম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, চাহিদা ও দামের মধ্যে সমন্বয় রেখেই দেশের বাজারে যাত্রা শুরু করবে ম্যাঙ্গো মোবাইল।
বাজারে আসা ম্যাঙ্গো মোবাইল মিলবে ৮০০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। সব কটি স্মার্টফোন চলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ সংস্করণে। সারা দেশে ২৫টি গ্রাহকসেবাকেন্দ্রের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে দেশীয় এই প্রতিষ্ঠান। তৌফিকুল আলম আরও জানান, দেশের গ্রাহকদের ভালো মানের হ্যান্ডসেটের অভিজ্ঞতা দিতেই ম্যাঙ্গো মোবাইল যাত্রা শুরু করছে। দেশের চাহিদা মিটিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ম্যাঙ্গো মোবাইল রপ্তানি করা হবে।