আসছে সনির নতুন ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যাবলেট কম্পিউটার এখন বেশ জনপ্রিয় একটি প্রযুক্তি পণ্য। সম্প্রতি জাপানি ইলেকট্রনিক্স কোম্পানি ‘সনি’ নতুন ধরনের দুটি ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এ দুটি ট্যাবলেট কম্পিউটার দেখতে বাজারের অন্যান্য ট্যাবলেটের চেয়ে সম্পূর্ণ আলাদা, অনেকটা ভাঁজ করে রাখা ম্যাগাজিনের মতো। সনির এ দুটি নতুন ট্যাবলেটের নাম যথাক্রমে এস১ (এস ওয়ান) এবং এস২ (এস টু)। আর এই ট্যাবলেট দুটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। সনি কর্তৃপক্ষ জানিয়েছে, এস১ ট্যাবলেটটি দেখতে সাধারণ ট্যাবলেট মনে হলেও এর পেছনের দিকটা এমনভাবে নকশা করা হয়েছে, যা দেখলে মনে হবে যে এটি ভাঁজ করে রাখা কোনো ম্যাগাজিনের কভার কিংবা ভাঁজ করা কোনো সানগ্লাস। অন্যদিকে, এস২ ট্যাবলেটটিতে রয়েছে দুটি টাচ স্ক্রিন বা পর্দা, যার প্রত্যেকটির মাপ ৫.৫ ইঞ্চি। আর ভাঁজ করে রাখ যায় বলে নতুন এ ট্যাবলেটগুলো সহজে বহনযোগ্য। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সনির এই নতুন দুটি ট্যাবলেটেই রয়েছে ই-বুক রিডার সফটওয়্যার। ফলে সহজেই এ দুটি সেট ই-বুক রিডার হিসেবেও ব্যবহার করা যাবে। তাছাড়া দুটি ট্যাবলেটেই রয়েছে টেলিভিশন এবং ভিডিও দেখার উপযোগী ব্যবস্থা, যা এক কথায় সব দিক থেকেই ব্যবহারকারীদের পছন্দসই হবে।উল্লেখ্য, ট্যাবলেট এস১ (এস ওয়ান) এবং এস২-এর (এস টু) মাধ্যমে সনি ইলেকট্রনিক্স প্রথমবারের মতো বাজারে আসছে। সনির নতুন এ দুটি ট্যাবলেটের আগমনে বিশ্লেষকেরা মনে করছেন, বাজারে এ দুটি ট্যাবলেটকে অ্যাপল এবং স্যামসাং-এর সঙ্গে পাল্লা দিতে হবে এবং কঠিন প্রতিযোগিতায় নামতে হবে। —সিএনএন নিউজ