আসছে সাত ইঞ্চির আসুস ট্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুস ও গুগল একসঙ্গে নতুন একটি ট্যাবলেট তৈরিতে কাজ করছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস এক খবরে জানিয়েছে, সাত ইঞ্চি মাপের আসুস ট্যাব চলতি বছরের মে মাস নাগাদ বাজারে আসতে পারে। এ ট্যাবলেটে ব্যবহূত হবে গুগলের অপারেটিং সিস্টেম।আমাজনের তৈরি সাত ইঞ্চি মাপের কিন্ডল ফায়ার ট্যাবলেট বর্তমানে বাজারে জনপ্রিয়। এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই সাত ইঞ্চি মাপের ট্যাবলেট বাজারে আনবে গুগল-আসুস। এ ট্যাবলেটটির দাম হতে পারে ১৯৯ ডলার থেকে ২৯৯ ডলারের মধ্যে। নতুন এ ট্যাবলেটে প্রথমবারের মতো ব্যবহূত হতে পারে গুগলের প্লে স্টোর ও টেগ্রা ৩ প্রসেসর।