আসছে সারফেস ব্র্যান্ডের ‘উইন্ডোজ প্রো ট্যাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের জানুয়ারি মাসে ‘উইন্ডোজ প্রো’ সংস্করণভিত্তিক ‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে আনছে মাইক্রোসফট। এ ট্যাবলেটের দাম হবে ৮৯৯ মার্কিন ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। উইন্ডোজ প্রো সিরিজের সারফেট ট্যাবলেটে ইনটেলের তৈরি চিপ ব্যবহার করা হয়েছে ফলে এতে পূর্ণ সংস্করণের উইন্ডোজ ৮ সফটওয়্যার সমর্থন করবে।মাইক্রোসফট জানিয়েছে, ৬৪ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ১০.৬ ইঞ্চি মাপের সারফেস ট্যাবের দাম হবে ৮৯৯ মার্কিন ডলার, ১২৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ট্যাবলেটের দাম হবে আরও ১০০ ডলার বেশি। তবে দুটি সংস্করণের ক্ষেত্রেই মাইক্রোসফটের কিবোর্ড আলাদাভাবে ৯৯ ডলারে কিনতে হবে। মাইক্রোসফটের দাবি, উইন্ডোজ প্রো নির্ভর ট্যাবলেটে ব্যাটারির ক্ষমতা অনেক উন্নত করা হয়েছে। এতে ডেস্কটপ কম্পিউটারের উপযোগী অ্যাপ্লিকেশনও ব্যবহার করা যাবে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, আইপ্যাড ও অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাবলেটের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে মাইক্রোসফটের সারফেস ব্র্যান্ডের নতুন ট্যাবলেটকে।