আসছে সুপার হাই-ভিশন টিভি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাই ডেফিনেশনের পর আলট্রা হাই ডেফিনেশন। বর্তমানে সনি, এলজি, স্যামসাংয়ের মত টেলিভিশন নির্মাতা অনেক প্রতিষ্ঠানই ৪ কে প্রযুক্তি বা আলট্রা হাই ডেফিনেশন প্রযুক্তির টিভি তৈরি করছে। আলট্রা হাই ডেফিনেশন টেলিভিশন মূলত ৪কে প্রযুক্তি বা চার হাজার পিক্সল ফরম্যাটের টেলিভিশন হিসেবে পরিচিত। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গবেষকেরা এখানেই থেমে নেই। বড় আকারের টেলিভিশনের জন্য জাপানের বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের গবেষকেরা ৮কে বা ৮ হাজার পিক্সল ফরম্যাটের টেলিভিশন তৈরিতে কাজ করছেন। টেলিভিশনের এ প্রযুক্তিটিকে বলা হচ্ছে সুপার হাই-ভিশন।গবেষকেরা জানিয়েছেন, বড় আকারের টেলিভিশনের ক্ষেত্রে চোখের জন্য মানানসই টেলিভিশনের পিক্সল ফরম্যাট হবে ৮কে। ছোটো আকারের স্ক্রিন তৈরিতে ইতিমধ্যে সফল তারা। বর্তমানে বড় আকারের টেলিভিশন স্ক্রিনের জন্য এ প্রযুক্তি নিয়ে কাজ চলছে।