আসছে স্মার্ট গ্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখে চশমা দিয়ে সাধারণ দৃশ্য দেখার পাশাপাশি এখন প্রয়োজনীয় তথ্যগুলো দেখা যাবে। মাইক্রোসফট শিগগিরই নিয়ে আসছে এমন ধরনের ডিজিটাল চশমা বা স্মার্ট গ্লাস। ২০১১ সালের মে মাসে মাইক্রোসফট স্মার্ট গ্লাসটির পেটেন্টের জন্য আবেদন করলেও সম্প্রতি এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। যদি এই স্মার্ট গ্লাসটি বাজারে আসে তবে তা গুগলের প্রোজেক্ট গ্লাসের সঙ্গে চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বিতা করবে। গুগল আগামী বছর ডেভেলপারদের হাতে অগমেন্টেড রিয়ালিটি গ্লাসটি তুলে দেওয়ার পরিকল্পনা করছে এবং তা ২০১৪ সালে গ্রাহকদের হাতে তুলে দিবে। স্মার্ট গ্লাসটির ব্যবহার সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, খেলা দেখার সময় বারবার স্কোরবোর্ডের দিকে তাকিয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য বা মুহূর্তগুলো দেখা থেকে বঞ্চিত হতে হবে না। স্মার্ট গ্লাস চোখে দিয়েই ব্যবহারকারীরা প্রয়োজনীয় সব তথ্য জেনে নিতে পারবে। —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা