আসছে স্যামসাং অ্যাটিভ স্মার্ট পিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগিরই দেশের বাজারে আসছে উইন্ডোজ ৮ নির্ভর স্যামসাংয়ের নতুন অ্যাটিভ ব্র্যান্ডের স্মার্ট পিসি। ফুল টাচ সুবিধার এ ল্যাপটপটিকে ট্যাবলেটের মতোই ব্যবহার করা যায়। ২২ ফেব্রুয়ারি দেশে এ পণ্যটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে স্যামসাং। স্যামসাং ইলেকট্রনিকসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল হাসনাত সোহেল প্রথমআলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।প্রায় নয় ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার অ্যাটিভ স্মার্ট পিসিটি ৯.৯ মিলিমিটার পুরু হওয়ায় ওজনেও হালকা-পাতলা। ১১.৬ ইঞ্চি ডিসপ্লে সুবিধার এ পণ্যটিতে ইনটেল প্রসেসর, দুই গিগাবাইট র্যাম সুবিধা রয়েছে।টাচ ও কিবোর্ড দুইটি সুবিধার এই ল্যাপটপ কাম ট্যাবলেট পণ্যটির দাম এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এ লিংকটিতে গেলে http://www.samsung.com/global/ativ/ativ_pc.html