আসছে স্যামসাংয়ের ‘অ্যাটিভ ট্যাব’
অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যের পাশপাশি মাইক্রোসফটের উইন্ডোজনির্ভর পণ্য বাজারে আসার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর তিনটি মডেলের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের ট্যাবলেটগুলো হবে ‘অ্যাটিভ’ ব্র্যান্ডের। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।মাইক্রোসফটের উইন্ডোজ আরটি সংস্করণচালিত স্যামসাংয়ের নতুন ট্যাবলেটটির নাম হবে ‘অ্যাটিভ ট্যাব’। ১০.১ ইঞ্চি মাপের এ ট্যাবে থাকবে ১.৫ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, এইচডি এলসিডি ডিসপ্লে, ব্লুটুথ৪.০. মাইক্রোএচডিএমআই, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) ও ওয়াই-ফাই সুবিধা। ০.৩৫ ইঞ্চি পুরুত্বের ট্যাবলেটটির ওজন হবে ১.২৫ পাউন্ড। পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত অ্যাটিভ ট্যাবে মাইক্রোসফট অফিস ২০১৩ সমর্থন করবে।উইন্ডোজ ৮ নির্ভর অন্যদুটি অ্যাটিভ ট্যাবলেটের মডেল হচ্ছে ‘অ্যাটিভ স্মার্ট পিসি’ ও ‘অ্যাটিভ স্মার্ট পিসি প্রো’। এই দুটি মডেলের চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা সমর্থন করবে।স্যামসাংয়ের অ্যাটিভ ট্যাব চলতি বছরেই বাজারে পাওয়া যাবে। তবে অ্যাটিভ স্মার্ট পিসি’ ও ‘অ্যাটিভ স্মার্ট পিসি প্রো’ মডেলদুটি বাজারে আসতে পারে আগামী বছরের শুরুতে। এ ট্যাবলেটের দাম বিষয়ে স্যামসাং কোনো তথ্য প্রকাশ করেনি।উল্লেখ্য, উইন্ডোজনির্ভর ট্যাবলেট ছাড়াও অ্যাটিভ ব্র্যান্ডের উইন্ডোজফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।