আসছে ৫ ইঞ্চি ‘গ্যালাক্সি গ্র্যান্ড’ ফ্যাবলেট
৫ ইঞ্চি স্ক্রিনযুক্ত গ্যালাক্সি নোট স্মার্টফোন বাজারে আনার পর এবারে একই মাপের আরেকটি একটি পণ্য বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি হওয়ায় এ পণ্যটিকে বলা হচ্ছে ফ্যাবলেট। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েডঅথরিটি জানিয়েছে, স্যামসাংয়ের পাঁচ ইঞ্চি মাপের নতুন ফ্যাবলেটটির নাম হতে পারে ‘গ্যালাক্সি গ্র্যান্ড’।টেককিডি নামের একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘গ্যালাক্সি গ্র্যান্ড’ ফ্যাবলেটের সাংকেতিক নাম হচ্ছে ‘বাফিন’। স্মার্টফোনটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে।‘গ্যালাক্সি গ্র্যান্ড’ ফ্যাবলেট দেখতে অনেকটা জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এস৩ এর মতোই। এতে থাকবে জেলি বিন অপারেটিং সিস্টেম, ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর এক্সিনয়িস প্রসেসর, ফোরজি ও নিয়ার ফিল্ড কমিউনিকেশনের মত আধুনিক প্রযুক্তি।উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবারের মতো বাজারে আসে গ্যালাক্সি নোট। সম্প্রতি গ্যালাক্সি নোট ২ স্মার্টফোনটি বাজারে এনেছে স্যামসাং। কোরিয়ার বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত দুই মাসে গ্যালাক্সি নোট টু স্মার্টফোনটির বিক্রি ৫০ লাখ ইউনিট ছাড়িয়েছে।