আসছে ৫ ইঞ্চির নমনীয় পর্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন পর্দা ব্যবহার হবে স্মার্টফোনে
এমন পর্দা ব্যবহার হবে স্মার্টফোনে

সম্প্রতি কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লের (এসআইডি) বার্ষিক ডিসপ্লে প্রদর্শনীতে এলজি পাঁচ ইঞ্চি পর্দার একটি ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) প্যানেল প্রদর্শন করেছে। মোবাইল ফোনের জন্য তৈরি এই ডিসপ্লে বা পর্দাটি প্লাস্টিকের তৈরি। এটি নমনীয় এবং ভাঙবে না। এলজি পরবর্তী সময়ে স্মার্টফোন তৈরিতে এটি ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রদর্শনীতে পাঁচ ইঞ্চি এবং সাত ইঞ্চির দুটি এইচডি অক্সাইড টিএফটি প্যানেল প্রদর্শন করেছে এলজি। ডিসপ্লে দুটির পুরুত্ব মাত্র এক মিলিমিটার। কোনো বর্ডার ছাড়াই এটি স্মার্টফোনে বসানো হয়েছে। দুটি ডিসপ্লেই ওজনে হালকা এবং বিদ্যুৎসাশ্রয়ী। —এনগেজেট অবলম্বনে প্রদীপ সাহা