আসছে ৭ ইঞ্চি গ্যালাক্সি ট্যাব থ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটো ট্যাব প্রেমী ও আগ্রহীদের জন্য সুখবর। সাত ইঞ্চি মাপের অ্যান্ডয়েড-নির্ভর গ্যালাক্সি ট্যাব থ্রি বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, সাত ইঞ্চি মাপের এ ট্যাবলেটটি সাশ্রয়ী দামে বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। এক খবরে জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।অ্যান্ড্রয়েড জেলি বিন নির্ভর ট্যাবলেটটিতে ‘ভিডিও কল’ করার সুবিধা থাকবে। এছাড়াও ওয়াই-ফাই, উন্নত প্রসেসর ও উন্নত ডিসপ্লেযুক্ত করছে স্যামসাং।বাজার গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে বাজারে ভিডিও কল করার সুবিধাযুক্ত পণ্যের চাহিদা বাড়ছে। ট্যাবলেট ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভোক্তাদের এ চাহিদার প্রতি খেয়াল রেখে পণ্য তৈরি করছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব টু-এর উন্নত সংস্করণ হচ্ছে ৭ ইঞ্চির ট্যাব থ্রি। বর্তমানে বাজারে ট্যাব থ্রি-এর মূল প্রতিদ্বন্দ্বী হবে নেক্সাস ৭ ট্যাবলেটটি। তবে স্যামসাংয়ের লক্ষ্য অ্যাপলের জনপ্রিয় ট্যাবলেট আইপ্যাডকে ছাড়িয়ে যাওয়া।স্যামসাংয়ের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে ট্যাব থ্রির দাম ঘোষণা করা হয়নি।