আসছে ‘আইফোন ৫এস’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইফোন ৫এস’ নামে নতুন স্মার্টফোন তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপল। চলতি বছরের ডিসেম্বর থেকেই ‘আইফোন ৫এস’ তৈরিতে কাজ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।‘আইফোন ৫এস’ সংক্রান্ত তথ্য প্রথম প্রকাশ করেছে তাইওয়ানের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস। এ ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, আইফোন ৫এস তৈরির ক্ষেত্রে এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপল। ২০১৩ সালের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসবে নতুন এ স্মার্টফোন। পরীক্ষামূলকভাবে ডিসেম্বর মাসে ৫০ হাজার থেকে এক লাখ ইউনিট আইফোন ৫এস তৈরি করতে পারে অ্যাপল। চীনের ফক্সকন কারখানায় তৈরি হবে নতুন এ স্মার্টফোন।ডিজিটাইমসের তথ্য অনুযায়ী, আইফোন ৫এস স্মার্টফোনে থাকবে আইপ্যাডের চতুর্থ সংস্করণে ব্যবহূত এ৬এক্স প্রসেসর, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি। এ স্মার্টফোনটি চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক এলটিই সমর্থন করবে।অ্যাপল কর্তৃপক্ষ নতুন স্মার্টফোন বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।