আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অক্টোবর মাসেই বাজারে আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ নামের টাচস্ক্রিন সুবিধার একটি স্মার্টফোন। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ ফোনটি হবে সাশ্রয়ী দামের।দুই সিম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে আড়াই ইঞ্চি মাপের স্ক্রিন। বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সুবিধার পাশাপাশি মুঠোফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব চ্যাট অ্যাপ্লিকেশন ‘চ্যাট অন’ সুবিধাও থাকবে। সিরামিক সাদা এবং কালো এ দুটি রঙে স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস বাজারে পাওয়া যাবে ।স্যামসাংয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ মুঠোফোনটি হবে ঝকঝকে নকশা আর ফুল টাচ স্ক্রিনের; যার মাধ্যমে সামাজিক যোগাযোগ করা যাবে স্বচ্ছন্দে। মুঠোফোন ব্যবহার করে কথা বলার পাশাপাশি অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ব্যবহার করা যাবে। ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ ফোনটির দাম হবে পাঁচ হাজার ৯০০ টাকা।