আসছেন্যানো-সিম
মোবাইল ফোনের সিমকার্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিসেক অ্যান্ড ডেভরিয়েন্ট’ বাজারে থাকা সিমকার্ডের চেয়ে অনেক ছোট আকারের ন্যানো-সিম তৈরি করেছে। অ্যাপলের মাইক্রো সিমকার্ডের পর এবার জার্মানিতে তৈরি হচ্ছে এ ন্যানো-সিমকার্ড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ন্যানো-সিমকার্ডটিতে থাকবে অতিরিক্ত মেমোরির ব্যবস্থা। আর এ সিমটির আকার ছোট হওয়ার কারণে হ্যান্ডসেটগুলো ব্যাটারির জন্য বেশি জায়গা পাবে। তা ছাড়া এটি হালকা হওয়ার কারণে স্মার্টফোনও আরও হালকা-পাতলা হয়ে যাবে বলে ‘গিসেক অ্যান্ড ডেভরিয়েন্ট’ কর্তৃপক্ষ দাবি করেছে। মজার তথ্য হলো, ‘ন্যানো-সিম’ নামের এ সিমকার্ডটি সাধারণ কার্ডের চেয়ে ৬০ ভাগ এবং মাইক্রো সিমের চেয়ে ৩০ ভাগ ছোট। শুধুু তা-ই নয়, পুরুত্বের দিক থেকেও এটি ১৫ ভাগ কম। আর সিমটির আকার মাত্র ১২ মিলিমিটার বাই ৯ মিলিমিটার। নতুন আবিষ্কৃত এ ন্যানো-সিমটি ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ইউরোপের বাণিজ্য মেলায় প্রদর্শিত হবে। কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছর নাগাদ এ সিমটি বাজারে চলে আসবে। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা