আসিতেছে ভূমিকম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ! চলুন, দেখা যাক সেটা নিয়ে কে কী ভাবছে।

কয়েক দিন আগেই না দুবার ভূমিকম্প হলো, এখন আবার বলছিস, দেশ বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে!

আমার মনে হয় আগেরগুলো শিরোনাম ছিল, এবার বিস্তারিত আসছে।

মাছ চাষ করবেন না, মশাও চাষ করবেন না, তাহলে বাড়ির পাশে এমন ডোবা খুঁড়ছেন কেন?

ভূমিকম্পের সময় ওপর থেকে লাফ দিয়ে পড়ে যেন ব্যথা না পাই, সে কারণেই ডোবা খুঁড়ে রাখলাম।

তুমি দিন-রাত মার্কেটে ঘুরে এমন কেনাকাটা শুরু করলে কেন? ঈদ তো চলে গেছে!

তুমি তো দেখছি বোকার ডিব্বা! ভূমিকম্পের পর যদি মার্কেট খোলা না থাকে তাই আগে থেকেই সব কেনাকাটা করে রাখছি।