আসুস পণ্যের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইস্টার্ন প্লাস মার্কেটে গতকাল শনিবার শুরু হয়েছে আসুসের প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। ‘আসুস উইক’ নামের এ প্রদর্শনীর আয়োজক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। তিন দিনের এ প্রদর্শনীতে আসুসের সর্বশেষ প্রযুক্তিনির্ভর ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ কম্পিউটার, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, অল-ইন-ওয়ান কম্পিউটার ইত্যাদি দেখানো হচ্ছে। প্রদর্শনীতে ক্রেতারা ‘স্ক্র্যাচ কার্ড’ পাবেন। এতে পুরস্কার হিসেবে আছে নানা কিছু।
এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইস্টার্ন প্লাস ল্যাপটপ বাজার সমিতির সভাপতি আবদুল মোমিন খান, সহসভাপতি জিল্লাম খানসহ অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি