আসুসের কল সেন্টার চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চালু হচ্ছে আসুসের কল সেন্টার। এই সেবাকেন্দ্র স্থাপন ও বাস্তবায়নের লক্ষ্যে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড এবং উইন্ডমিল ইনফোটেক লিমিটেডের মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি হয়েছে। গ্লোবালের চেয়ারম্যান আবদুুল ফাত্তাহ এবং উইন্ডমিল ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিরুল বাশার চুক্তিতে সই করেন। —বিজ্ঞপ্তি