আসুসের ক্রেজি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসুস ক্রেজি ফুটবল কন্টেস্ট’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে ফেসবুকভিত্তিক মাসব্যাপী এ অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের আসুসের সৌজন্যে একটি করে মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়। মেগা পুরস্কার আসুস ফোনপ্যাড ৭ বিজয়ী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাখাওয়াৎ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। অন্য বিজয়ীদের মোবাইল ফোন ও স্মার্টফোন পুরস্কারগুলো তুলে দেন আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফুয়াদ ও আসুসের চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান। —বিজ্ঞপ্তি