আসুসের গ্রাফিকস কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের ইএন২১০/জি/ডিআই মডেলের নতুন গ্রাফিকস কার্ড বাজারে এনেছে গ্লোবালব্র্যান্ড প্রা. লি.। এতে রয়েছে পিসিআই এক্সপ্রেস ২.০।এর ভির‌্যাম ৫১২ মেগাবাইট, সর্বোচ্চ রেজ্যুলেশন ২৫৬০ x ১৬০০। এ ছাড়া গ্রাফিকস কার্ডটি এইচডিসিপি, উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ইত্যাদি সমর্থন করে। দাম চার হাজার ৩০০ টাকা। —বিজ্ঞপ্তি