আসুসের টাওয়ার সার্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের টিএস৩০০-ই৬/পিএস৪ মডেলের ৫-ইউ টাওয়ার সার্ভার বাজারে এনেছে গ্লোবাল ব্র্র্যান্ড (প্রা.) লিমিটেড। এটি সিঙ্গেল-সকেট ‘পেডেস্টাল’ সার্ভার। এতে রয়েছে ২ দশমিক ৫৩ গিগাহার্জ গতির ইন্টেল কোয়াড কোর জিয়ন ৩৪৪০ প্রসেসর, ৮ মেগাবাইট এল-৩ ক্যাশ মেমোরি, ইন্টেল ৩৪২০ চিপসেট, ৪ জিবি ডিডিআর৩ ইসিসি মেমোরি, ৫০০ জিবি হার্ডডিস্ক, দুটি ইন্টেল ৮২৫৭৪১ ল্যান কন্ট্রোলার, দুটি ম্যানেজমেন্ট ল্যান কন্ট্রোলার, ৮ মেগাবাইট ভিডিও মেমোরি, ডিভিডি রাইটার, ইউএসবি মাউস, কিবোর্ড ইত্যাদি। সার্ভারটি আরওএইচএস এবং এনার্জি স্টার সার্টিফায়েড, ফলে পরিবেশবান্ধব। দাম এক লাখ ১৮ হাজার টাকা। —বিজ্ঞপ্তি