আসুসের ডিলার সম্মেলন ও সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুস ও গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৪ মে অনুষ্ঠিত হলো আসুসের ডিলার সম্মেলন ও সনদ বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, আসুসের দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর অ্যালবার্ট ট্যাং, আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহীউদ্দিন কাদের, আসুসের নেপালের পরিবেশক নাগমণি ইন্টারন্যাশনালের পরিচালক অমিত স্রফসহ বাংলাদেশ থেকে ৪৫ জনের প্রতিনিধিদল এতে অংশ নেয়। সম্মেলনে ২০১০ সালে আসুসের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আসুসের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়। —বিজ্ঞপ্তি