আসুসের নতুন নেটবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত অপেক্ষাকৃত কম দামের ট্যাবলেটগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বেশ কষ্ট করতে হচ্ছে নেটবুক উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। এ সমস্যা নিরসনের চেষ্টায় বাজারে নতুন ধরনের একটি নেটবুক নিয়ে এসেছে কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসুস। ১০ ইঞ্চি মনিটরের এই নেটবুক ব্যবহারকারীদের অনেক নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ভারতে ইপিসি এক্স ১০১ মডেলের এই নেটবুকের মূল্য নির্ধারিত হয়েছে ১২,৪৯৯ রুপি। লিনাক্সভিত্তিক মিজিও অপারেটিং সিস্টেমে পরিচালিত এই নেটবুকে থাকছে ৮ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরি, ১ গিগাবাইট র্যাম, ওয়াই-ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম ও ইউএসবি পোর্ট। এ ছাড়া বাড়তি মেমোরি সংযোজনের জন্য একটি এসপি কার্ড স্লটও থাকছে এখানে। আর ১৭.৫ মিলিমিটার সরু এই নেটবুকটির ওজন মাত্র ৯২০ গ্রাম। ওয়েবসাইট