আসুসের নতুন নেটবুক কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশে এনেছে আসুসের নতুন একটি নেটবুক কম্পিউটার। ইপিসি ১০১৮পি মডেলের হালকা-পাতলা গড়নের এই নেটবুকের ওজন এক কেজি ১০০ গ্রাম। এতে রয়েছে, ১.৫ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম ডুয়াল কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ১০.১ ইঞ্চি মনিটর ইত্যাদি। উইন্ডোজ ৭ স্টার্টার অপারেটিং সিস্টেমে চলে এটি। দাম ৩৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি