আসুসের নতুন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের একটি হোটেলে আসুস পার্টনার মিটে পেশাজীবীদের জন্য বিশেষভাবে তৈরি আসুস প্রো বিজনেস সিরিজের ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই সিরিজের ল্যাপটপগুলোতে ইন্টেরের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর, ছয় সেলের ব্যাটারি, ১ টেরাবাইট হার্ডডিস্ক ও ৮ গিগাবাইট পর্যন্ত র্যা ম যোগ করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।
আসুসের সিস্টেম বিজনেস গ্রুপের কান্ট্রি প্রডাক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফুয়াদ জানান, ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত প্রয়োজনে আসুসের পি সিরিজ নোটবুকগুলোর সুবিধা আর স্থায়িত্বকাল ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে সক্ষম। এদিকে আসুস ওপেন প্ল্যাটফর্মের ন্যাশনাল বিক্রয় ব্যবস্থাপক জিয়াউর রহমান পিথ্রিবি ও এস ওয়ান মডেলের নতুন দুটি প্রজেক্টর বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দেন। পিথ্রিবি প্রজেক্টর এক মিটার দূর থেকে ৫৮ ইঞ্চি পর্দায় ছবি দেখাতে পারে। ছোট আকারের এস ওয়ান পকেট প্রজেক্টরটি তৈরি করা হয়েছে বহনযোগ্যতার কথা মাথায় রেখে। দুটি প্রজেক্টরেই থাকছে ব্যাটারি।
বিজ্ঞপ্তি