আসুসের নতুন বছর ও পণ্য প্রদর্শনী উদ্বোধন
গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি. নববর্ষ উপলক্ষে ঢাকার বিবিএস কম্পিউটার সিটিতে ‘আসুস নতুন বছর উদ্যাপন’ নামের এক প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল রোববার এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার। এ সময় উপস্থিত ছিলেন বিসিএসের সাধারণ সম্পাদক ও কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান স্বপনসহ আরও অনেকে।সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর মাধ্যমে আসুসের নতুন এফ৬ভিই-পি৮৭০০, ইউ৫০ভিজি-টি৯৪০০,এফ৮২কিউ-টি৬৬০০, কে৪০আইজে-টি৪৩০০ মডেলের ল্যাপটপ কম্পিউটার এবং ই পিসি ১১০১এইচএ বাজারে ছাড়া হচ্ছে। অনুষ্ঠানে এসব নতুন পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান এ এস এম আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার। তাঁরা বলেন, চলতি বছর আরও উন্নত প্রযুক্তি বাজারে নিয়ে আসা হবে বলে বক্তারা উল্লেখ করেন। প্রদর্শনী চলার সময় কম্পিউটার সিটি থেকে প্রতিটি আসুস ল্যাপটপের সঙ্গে ক্রেতারা পাবে একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডে উপহার হিসেবে রয়েছে গিফট ভাউচার, নগদ ছাড়, ই-পিসি, ডিজিটাল ক্যামেরা, পেনড্রাইভ ইত্যাদি। প্রদর্শনী চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। —বাদল খান