আসুসের নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশে নিয়ে এনেছে আসুসের রিপাবলিক অব গেমারস (আওজি) সিরিজের ম্যাক্সিমাস-৩ জেন মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল পি৫৫ এক্সপ্রেস চিপসেটের এই মাদারবোর্ডে কোরআই-৭, কোরআই-৫ প্রভৃতি প্রসেসর লাগানো যায়। গেম খেলার জন্য এতে সর্বোচ্চ ১৬ গিগাবাইট র্যাম ব্যবহারের সুবিধা আছে। আরও আছে ল্যানকার্ড, ৮-চ্যানেল অডিওকর্ডি, ছয়টি সাটা পোর্ট, দুটি ফায়ারওয়্যার পোর্ট, ১৪টি ইউএসবি পোর্ট প্রভৃতি। এর দাম ১৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি