আসুসের নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি. বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের ইউএল৮০ভিটি মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার। হালকা-পাতলা বৈশিষ্ট্যে সমৃদ্ধ এতে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজ গতির ইন্টেল প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪ ইঞ্চি মনিটর, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, ব্লুটুথ ২.১, মেমোরি কার্ড রিডার ইত্যাদি। এর ব্যাটারি চার্জ দিলে টানা ১২ ঘণ্টা চলে। দাম ৫৮ হাজার টাকা। —বিজ্ঞপ্তি