আসুসের নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এফ৬ভিই-পি৮৭০০ মডেলের এই ল্যাপটপে ২.৫৩ গিগাহার্টজ গতির ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইটের হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৩.৩ ইঞ্চির মনিটর, ল্যান, ওয়াই-ফাই, ওয়েবক্যাম, আঙ্গুলের ছাপ শণাক্তকারী প্রযুক্তি ইত্যাদি রয়েছে। এর ওজন ২ কেজি ২০০ গ্রাম। ল্যাপটপটির দাম ৬৮ হাজার টাকা। —বিজ্ঞপ্তি