আসুসের পণ্যের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি ঢাকার লরেটো স্কুলে ‘আসুস ই ফ্যামিলি স্কুল ক্যাম্পেইন-২০১০’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। দুই দিনব্যাপী এ কর্মশালায় আসুসের ই পিসি, ই টপ, ই বক্স পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যকারিতা ও সুবিধাসমূহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়। আসুসের ই ফ্যামিলির পণ্যসমূহ পড়াশোনা ও কর্মক্ষেত্রে ব্যবহার করা যায়, সেসব বিষয়ে কর্মশালায় বিস্তারিত তুলে ধরা হয়। কর্মশালায় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি