আসুসের শীতকালীন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের গ্রাহকদের জন৵ ‘আসুস উইন্টার ফেস্টিভ্যাল ২০১৬’ নামের একটি বিশেষ আয়োজন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে সম্প্রতি আয়োজিত এক রোড শোতে আসুস উইন্টার ফেস্টিভ্যালের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এ আয়োজনের বিষয়ে বলা হয়, উইন্টার ফেস্টিভ্যাল উপলক্ষে আসুসের পণ্য কিনলে ক্রেতারা পাবেন একটি করে স্ক্রাচ কার্ড। এই কার্ড ঘষে তাঁরা পাবেন নানা উপহার। ডিসেম্বর মাসজুড়ে এই বিশেষ ফেস্টিভ্যাল চলবে। আইডিবি ভবনের গ্রাউন্ড ফ্লোরে আসুস পণ্য প্রদর্শন করার জন্য বিশেষ বুথ রয়েছে। ১০ ডিসেম্বর পর্যন্ত আসুসের সর্বশেষ নোটবুকগুলো সেখানে দেখা যাবে। বিজ্ঞপ্তি।