আসুসের হাইব্রিড প্রযুক্তির মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের পি৭পি৫৫ডি মডেলের মাদারবোর্ড। ইন্টেল পি৫৫ এক্সপ্রেস চিপসেটের এই মাদারবোর্ডটি ইন্টেল কোর আই-৫ ও ৭ লিনফিল্ড প্রসেসরসমূহ সমর্থন করবে। সম্পূর্ণ পরিবেশবান্ধব এ মাদারবোর্ডে ১৬ গিগাবাইট ডুয়াল চ্যানেল ডিডিআর-৩ মেমোরি, উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেম, ৮-চ্যানেল অডিও, দুটি ফায়ারওয়্যার পোর্ট, ১৪টি ইউএসবি সুবিধা রয়েছে। হাইব্রিড প্রযুক্তিসংবলিত এ মাদারবোর্ডের দাম ১৪ হাজার টাকা। —বিজ্ঞপ্তি